About Us

সভাপতি মহাশয়ের কিছু বক্তব্য
শিক্ষার উদ্দেশ্য ও বিধেয় ব্যাখ্যা করা এক জটিল কাজ। বর্তমানে শিক্ষার্থীদের সামনে শিক্ষার যে লক্ষ্য নির্দিষ্ট করা হয় তা অত্যন্ত সংকীর্ণ। সেখানে মানুষ হিসেবে উত্তম হতে পারা, মানুষকে সন্মান করতে পারা ইত্যাদি মানবিক গুণগুলি সাধারণত দূরে সরিয়ে রাখা হয়। শিক্ষা শুধু লেখাপড়া জানা নয়, আদব কায়দা জানা নয়। শিক্ষা হচ্ছে ধর্ম-অধর্ম, নীতিহীনতা, সত্য-মিথ্যা, ভালো-মন্দ ইত্যাদি যাচাই করার ক্ষমতা অর্জন করা। শুধু বই পড়ে এটা হয় না। শিশুর শিক্ষা প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ".. ছেলে যদি মানুষ করিতে চাই, তবে ছেলেবেলা হইতেই তাহাকে মানুষ করিতে আরম্ভ করিতে হইবে; নতুবা সে ছেলেই থাকিবে, মানুষ হইবে না। শিশুকাল হইতেই, কেবল স্মরণশক্তির ও কল্পনাশক্তির স্বাধীন পরিচালনার অবসর দিতে হইবে।" আজ সমাজে মানুষের বড়ই অভাব। এই অভাবকে দূর করার জন্য বিবেকানন্দ বিদ্যাবিকাশ পরিষদ, পশ্চিমবঙ্গ নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। পরিষদের অনুমোদিত ও পরিচালিত শিশু মন্দিরগুলির সামাজিক গ্রহণযোগ্যতা ও নির্ভরযোগ্যতা ক্রমবর্ধমান। সমাজসেবার ব্রতে উৎসাহী হয়ে সুধী সমাজ বেসরকারী উদ্যোগে শিশুশিক্ষা কেন্দ্র গড়ে বিবেকানন্দ বিদ্যাবিকাশ পরিষদের অনুমোদন চাচ্ছেন।