About Us
- Pages
- About Us
শীলবৃত্তফলং শ্রুতম্
শিক্ষা পদ্ধতির অসম্পূর্ণতা আমাদের দেশের কিছু মানুষকে চিরকালই ভাবিত করে চলেছে। আমাদের শিক্ষার সাথে দেশের আদর্শ, ভাবধারা,সংস্কৃতির কোনো যোগই রক্ষিত হয়নি। সর্বভারতীয় শিক্ষাব্যবস্থাও রচিত হয়নি অদ্যাবধি। বিদেশী শিক্ষার দিকে চোখ রেখে মস্তিস্কহীন দেহের মত একটি শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেবার নিরন্তর প্রচেষ্টা চলেছে। এই অসম্পূর্ণতার দিকে লক্ষ্য রেখে ভারতের কিছু মনীষী ১৯৫২ সালে প্রতিষ্ঠা করেন বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান। ১৯৮৩ সালে প্রাদেশিক স্তরে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয় বিবেকানন্দ বিদ্যাবিকাশ পরিষদ " এই বিদ্যা বিকাশ পরিষদের তত্ত্বাবধানে আমাদের প্রদেশে প্রায় ৩০০টি এবং অখিল ভারতীয় স্তরে প্রায় ৩০,০০০ টি বিদ্যালয় চলছে কোথাও ' সরস্বতী শিশু মন্দির, আবার কোথাও সারদা শিশু তীর্থ' এই নামে৷ ' সরস্বতী শিশু মন্দির' অথবা ' সারদা শিশু তীর্থ শুধুমাত্র একটি শিশু বিদ্যাপীঠ নয়, শিশু মন্দির যোজনা বর্তমান সমাজের অভাব পূরণের এক প্রয়োজনীয় শিক্ষা পদ্ধতি। শিশু জন্মের পূর্ব পর্যন্ত মাতৃ জঠরে মায়ের মুখ নিঃসৃত ধ্বনি তরঙ্গ তার রক্ত বিন্দুতে নিয়ত কম্পন সৃষ্টি করে৷ যে ভাষায় সে কল্পিত ভবিষ্যতের স্বপ্ন দেখলে পরম আনন্দ উপলব্ধি করে, সে মাতৃভাষাই বিদ্যা মন্দিরের শিক্ষার মাধ্যম। গণিত, সাহিত্য, ভাষা সমস্ত বিষয়ের উপরে ব্যুৎপত্তি লাভের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর অন্তর্নিহিত গুণরাজির বিকাশ ঘটানোই বিদ্যা মন্দিরের শিক্ষা পদ্ধতির লক্ষ্য। শিক্ষার এই উদ্দেশ্য পূর্তির জন্য শিক্ষাদানের উপযুক্ত পদ্ধতিরও প্রয়োজন। লক্ষ্য রাখা উচিৎ, যে শিক্ষা বিদ্যার্থীকে সমাজের সহায়ক অঙ্গ হিসাবে গড়ে তুলবে তা যেন সমাজ চরিত্রের পরিপন্থী না হয়। শিক্ষা যেন সর্বদা সমাজের অভাব পূরণে সমর্থ হয়৷ বাল্যকাল থেকে যে গুণগুলো বিকশিত হলে ব্যক্তি পরবর্তী জীবনে বলিষ্ঠ ও চরিত্র সম্পন্ন হতে পারে, অপরের শ্রদ্ধা আকর্ষণ করবার মত শক্তি অর্জনে সক্ষম হয় তার অন্তর্নিহিত প্রতিভা স্ফুরিত হয়ে জগৎকে নতুন আলোক দান করিতে সমর্থ হয়, তারই অনুশীলন আমাদের বিদ্যা মন্দিরে করার প্রচেষ্টা হয়ে
থাকে৷
ব্যক্তি চরিত্রে এই গুণরাজির সমাবেশ ঘটাতে হলে শিশু অবস্থা থেকেই তার মধ্যে উপযুক্ত সংস্কার দানের প্রয়োজন। আর তার জন্য আপনাদেরও সহযোগিতার একান্ত প্রয়োজন৷ শিক্ষার্থী অভিভাবক, আচার্য । আচার্যা এবং বিদ্যালয় পরিচালন সমিতির যৌথ প্রয়াসে আজকের বালক-বালিকা ভবিষ্যতের সু- নাগরিক হয়ে গড়ে উঠুক সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানাই।